সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ১২:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাইরুল ইসলাম (২২) নামের এক তরুণ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর দুই বন্ধু রাজন মিয়া (২১) ও হৃদয় মিয়া (২১)।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সুবিধপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে খাইরুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত খাইরুল ইসলাম জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় খাইরুল। সন্ধ্যায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সুবিধপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১০টার দিকে মারা যান খাইরুল।
নিহতের চাচা হাজী এখলাছুর রহমান জানান, ’খাইরুল বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে গেছে সেই মোটরসাইকেলের চালক। রাজন ও হৃদয়ের অবস্থাও সংকটাপন্ন।’
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ’মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছিল। সেখানে একজন মারা গেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
মোটরসাইকেল দুর্ঘটনা