সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ১:৪৮ অপরাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত প্রতিবেদনে জানানো হয়, গত চব্বিশ ঘন্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর ১ জনের কোভিড ১৯ সনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় সনাক্ত হয়েছেন ৩০ জন। তবে এই মুহূর্তে কোন হাসপাতালে কোভিড ১৯ পজিটিভ রোগী ভর্তি নেই।
সর্বশেষ গত ২৬ জুন কোভিড ১৯ আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।
সিলেট, করোনাভাইরাস, কোভিড ১৯, মৃত্যু