২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ১৯, কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন


ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি তথ্য জানান।  

আজ দুপুরের সোয়া ১টার দিকে স্কুলভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়ে স্কুলটির একটি ভবনে আছড়ে পরে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনা ও বিজিবির সহায়তায় জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়। এ ঘটনায় নিহত আহতের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
গুরুতর আহতদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া্ও আরো বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসময় সকল সরকারি-আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং দেশের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ঢাকা, রাজধানী, বিমান বিধ্বস্ত, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ