দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ২:৪৯ অপরাহ্ন
সিলেটের সাংবাদিক সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস)। শুধু দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আয়োজন নয়, সহমর্মিতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন ফি বাবদ সংগৃহীত অর্থসহ মোট ৫২ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে সিনিয়র ফটোসাংবাদিক মামুন হাসানের হাতে।
রোববার (২০ জুলাই) রাতে এমজাস-এর আহ্বায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম সহ সংগঠনের নেতারা মামুন হাসানের বাসায় গিয়ে নগদ অর্থ তার হাতে তুলে দেন। এ সময় সিলেট জেলা প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় সংবাদমাধ্যমের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১২ জুলাই সিলেটের জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এমজাস। “ফটো ও ভিডিও জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম এবং টেলিভিশন সাংবাদিকতা” বিষয়ক এই কর্মশালায় সিলেট ও আশপাশের জেলা থেকে ৮৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। রেজিস্ট্রেশন ফি বাবদ সংগৃহীত ৪৩,৫০০ টাকার সঙ্গে সংগঠনের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত অর্থ যোগ করে এই সহায়তা প্রদান করা হয়।
দীর্ঘদিন দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক হিসেবে কর্মরত মামুন হাসান সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
এমজাস নেতৃবৃন্দ জানান, কেবল পেশাদারিত্ব নয়—সহকর্মীর বিপদে পাশে দাঁড়ানোই সংগঠনের সত্যিকারের শক্তি। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, এই ধরনের মানবিক সহায়তা আগামীর সাংবাদিক সমাজকে আরও সংবেদনশীল করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তারা।