সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ২:৩৮ অপরাহ্ন
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
তাদের মধ্যে একজন উত্তরা আধুনিক হাসপাতালে, একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে মারা গেছেন। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো—অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক বিধান সরকার ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক অভিজিৎ তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
সোমবার (৮ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। কিছুক্ষণ পরই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার হল’ নামের ভবনে আছড়ে পড়ে।
বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে সাংবাদিকরা জানান, দুর্ঘটনার পরপরই মাইলস্টোন কলেজ ভবনে আগুন দেখা যায়।
আইএসপিআর জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান।