দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৪:২৪ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে সিলেট পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।
২০২৪ সালের ১৯ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের ছোড়া গুলিতে নিহত হন এটিএম তুরাব। পেশাগত পরিচয়স্বরূপ ‘PRESS’ লেখা ভেস্ট পরিহিত অবস্থায় তিনি ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এরপর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর শরীরে ৯৮টি ছররা গুলির চিহ্ন পাওয়া যায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় প্রথমে থানায় দায়ের করা অভিযোগ মামলায় রূপ না নেওয়ায় পরবর্তীতে গত বছরের ১৯ আগস্ট আদালতে মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর)। মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে দেশের জনগণ ন্যায়বিচার পাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, তুরাব হত্যার বিচারও সেই ন্যায়বিচারের অংশ হবে।’
তুরাব হত্যা, সাংবাদিক, দ্রুত বিচার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্মারকলিপি