৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ন

ছবিঃ সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমদ মানিক

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদরাসা ও উলামা শিক্ষক কল্যাণ পরিষদ (মউশিক) হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক সিলেট বিভাগের সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজমুল হক নছিব এবং সিলেট জেলা সভাপতি মাওলানা নওফল আহমদ।


আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী পুনরায় সভাপতি, মাওলানা তাফাজ্জুল হক সাধারণ সম্পাদক এবং মাওলানা মোজাহিদ আহমদ মানিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।


কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুফতি ফায়জুল কারীম, সহ-সভাপতি মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা আবু নাছের খান ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।


কাউন্সিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান খান ও সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু, শায়েস্তাগঞ্জ সভাপতি মাওলানা আব্দুল কাদির, সদর উপজেলা সভাপতি মাওলানা দিদার আলী, বাহুবল সভাপতি মাওলানা শামসুল হক, লাখাই সভাপতি মাওলানা মহিবুর রহমান, চুনারুঘাট সভাপতি ক্বারী আব্দুন নূর, আজমিরীগঞ্জ সভাপতি মাওলানা তারিফ বিন শামস।


এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ছালিকুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইউনুস আলী, আমিনুল হক, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আব্দুল গণি, মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আব্দুস সালাম প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, মউশিক, মাদরাসা ও উলামা শিক্ষক কল্যাণ পরিষদ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ