০৬ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গণঅধিকার পরিষদের (জিওপি) ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। রোমন মিয়াকে সভাপতি, সানজিদ আহমদ জিলুকে সাধারণ সম্পাদক এবং শেখ জুবেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতি:আবু হাসান, মাহমুদ মিয়া, আর্শাদ আলী বক্স, আবুল খয়ের, আজিজুল হক, জাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: তাজুল ইসলাম, ফয়ছল আহমদ সাজিদ, মো. পাশা মিয়া, মো. মনির আহমদ, সাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, জাকির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন লিংকন, মো. জসিম উদ্দিন রাহাদ, জুবেল আহমদ, অর্থ সম্পাদক ফায়ছল আহমদ, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান , সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), দপ্তর সম্পাদক জিবলু মিয়া , সহ-দপ্তর সম্পাদক ইমরাজুল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আরমান মিয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুহিন রশিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজাহিদ আলম আকাশ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী , ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আজিজুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নিয়ামূল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর আলম, ত্রাণ ও দুর্যোগ বিষযক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মহন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক তাহের হোসেন, কৃষি বিষয়ক সম্পাদ সুহেল মিয়া, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও নারী ও শিশু বিষয়ক সম্পাদক রূপালি আক্তার লিমা।  

কমিটিতে সদস্য পদে আছেন চন্দন দেবনাথ, সানুর মিয়া, ইকবাল হোসেন, মো: আরজু মিয়া, মো: শেপু মিয়া, শ্রী শৈলেন কর, মো:নুরুল হক, আমিনুর ইসলাম, হুমায়ুন কবির, মাকরুল মিয়া, আরিফুল, উসমান আলী, রিপন মিয়া, লিখন মিয়া, রিপন মিয়া (২), জমশের আলী।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

গণঅধিকার পরিষদ, জিওপি, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ