২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ১:১৬ অপরাহ্ন
সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, নানা ফন্দি-ফিকির করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে বিএনপি আবারও আন্দোলনে নামবে এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন মির্জা আব্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার চিকিৎসা ইস্যু তুলে ধরে তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘স্লো পয়জনিংয়ের’ মাধ্যমে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে। যখন বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল, তখন সরকার ইচ্ছাকৃতভাবে তা আটকে দেয়। এটা শুধু খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের এক গভীর ষড়যন্ত্র।'
সরকার পতনের দাবি করে মির্জা আব্বাস বলেন, 'দীর্ঘ ১৭ বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি। অবশেষে জনগণের শুভ সময়ে সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা চলে গেছেন, তবে তাঁর দোসররা এখনো দেশে রয়ে গেছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলায় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।'
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চায় বলে দাবি করে তিনি বলেন, 'তারা একবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু নিজেরাই জানে না পিআর পদ্ধতি কী। বিশ্বে ৮০টির মতো দেশে এই পদ্ধতি থাকলেও, প্রতিটি দেশের প্রক্রিয়া ভিন্ন। আমাদের দেশে পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতিতেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোনো সমস্যা নেই।'
তিনি আরও বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়া জেলে গেছেন। তারেক রহমান আজও বিদেশে অসুস্থ অবস্থায় আছেন। সরকারিভাবে থাকা আমলারা এমনভাবে কাজ করছে যেন এই সরকার আর নির্বাচন দিতে না পারে। কিন্তু আমরা সব চক্রান্ত প্রতিহত করবো।'
বিএনপি, মির্জা আব্বাস, সিলেট, জাতীয়তাবাদী