সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫-এর আয়োজনে আগামী ৪ জুলাই সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য টাউন হল মিটিং। এ আয়োজন সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টাউন হল মিটিংয়ের চেয়ারপারসন অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল (অব.) পিডিজি আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ডেপুটি কোঅর্ডিনেটর (প্রশাসন) পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান ও ডেপুটি কোঅর্ডিনেটর (ফিনান্স) পিপি কবির উদ্দীন।
এসময় বক্তারা বলেন, টাউন হল মিটিংয়ে রোটারিয়ান, ক্লাব নেতৃবৃন্দ এবং রোটারির সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, পিএইচডি। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন রোটারিয়ানদের মাঝে ঐক্য, স্বচ্ছতা এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেবে।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী, ইঞ্জিনিয়ার আংসুমান রাকু, আবুল হাসনাত, ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার, জে এস আজাদ শিপন, ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, আব্দুল বাসেত, মোহাম্মদ কয়েস আহমদ, তানিয়া আহমদ, জহিরুল ইসলাম চৌধুরী, মো. খতিবুর রহমান, মো. নূরুজ্জামান সিদ্দিক, এ এস আব্দুল্লাহ পাবলু, গোলাম হামিদ বাবু, মো. অসিম আহমদ, মো. সাইফুল আলম, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মো. আমিরুল ইসলাম, মো. জিয়াউর রহমান চৌধুরী, হাসান কবির চৌধুরী,আংশু, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলসহ অনেকে।