০৪ মে ২০২৬

দৈনন্দিন

দিরাইয়ে প্রবাস গমন উপলক্ষে দুইজনকে সংবর্ধনা

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে প্রবাস গমন উপলক্ষে সৌদি আরবগামী মঈনুল হক ও দুবাইগামী হাবিজ মিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে Sonarbanglatv24.com নিউজ পোর্টালের উদ্যোগে দিরাই পৌরসভার ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে  সৌদিগামী মঈনুল হক ও দুবাইগামী হাবিজ মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বক্তারা।

ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও Sonarbanglatv24.com-এর সম্পাদক ও সাংবাদিক গোলাম জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজ, সমাজসেবক আব্দুল কাদির মিয়া, সিজিল মিয়া, আব্দুল জলিল, আস্তফা মিয়া, আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাজী মাহমদ মিয়া, দিরাই বায়তুল আতিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম খলিল এবং হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের সভাপতি আব্দুল সালাম মিয়া প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই প্রবাস সংবর্ধনা,মঈনুল হক হাবিজ মিয়া,Sonarbanglatv24.com অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ