সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ২০২৫-২৬ রোটাবর্ষের প্রথম প্রজেক্ট হিসেবে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের মাঝে চাল ও ফল বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ‘নতুন রোটাবর্ষে আমরা মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হবো। এই প্রজেক্ট তারই সূচনা।’
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, ডি-৬৫ রিপশা টিমের কো - কর্ডিনেটর রোটারিয়ান পিপি এ্যাড মো. আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন।
রোটারী ক্লাব, রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন, খাদ্য সামগ্রী বিতরণ