সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ১:২৫ অপরাহ্ন
জুলাই থেকে জমির রেজিস্ট্রি ফি ও উৎস কর বাড়ার খবরে জমি কেনাবেচায় হিড়িক পড়েছে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায়। দলিল রেজিস্ট্রার ফি বৃদ্ধির খবরে একদিনেই ৮৭টি দলিল রেজিস্ট্রার সম্পাদন হয়েছে—যা গত এক বছরে সর্বোচ্চ।
গত মঙ্গলবার (২৪ জুন) ও রোববার (২৯ জুন) এই দুই দিনে মোট ১৭২টি দলিল রেজিস্ট্রার হয়েছে বলে জানিয়েছে উপজেলা সাবরেজিস্ট্রি অফিস। রোববার দলিল রেজিস্ট্রি কার্যক্রমই চলে রাত ১০টা পর্যন্ত।
জানা গেছে, সাধারণত জগন্নাথপুরে প্রতি মঙ্গলবার দলিল রেজিস্ট্রি করা হয়। কিন্তু আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছর শুরু হওয়ায় এবং রেজিস্ট্রি ফি বাড়ার খবরে অতিরিক্ত চাপে রোববারও দলিল রেজিস্ট্রির কার্যক্রম চালাতে হয় সাবরেজিস্টার সাইফুল আলমকে।
এ ব্যাপারে সাইফুল আলম বলেন, 'জুলাই থেকে উৎস করসহ রেজিস্ট্রি ফি বাড়ছে। তাই ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে রোববারও অফিস করেছি। অর্থবছরের শেষ দিনে জগন্নাথপুরে এ বছরের সর্বোচ্চ দলিল রেজিস্ট্রি হয়।'
জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ দ্বীপক কুমার দে বলেন, 'নতুন অর্থবছরে জমি কেনাবেচায় অতিরিক্ত ফি গুনতে হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বেড়ে যায়। এর প্রভাবেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দলিল রেজিস্ট্রি হয়েছে।'
জগন্নাথপুর, সুনামগঞ্জ, জমি, রেজিস্ট্রি