পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক ছাত্র। 


ধৃত ছাত্রের নাম রাকিব হোসেন আফ্রাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার(২২ এপ্রিল) সকালে কৃষি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের প্যাথলজি-৩২১ থিওরি  ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার সময় তাকে পরিদর্শক ধরেন। প্রাথমিকভাবে তার উক্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। 
রাকিবের সহপাঠীরা জানান, তিনি মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তাকে পরিদর্শক ধরেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। তিনি বলেন, 'এই বিষয়ে জড়িত পরীক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক পরীক্ষা কন্ট্রোলার ব্যাবস্থা নিবেন।'

এ বিষয়ে নকলে অভিযুক্ত শিক্ষার্থী রাকিব হাসান আফ্রাদের সাথে কথা বললে তিনি অভিযোগ স্বীকার করেন এবং কথার মাঝে প্রতিবেদকের কল কেটে দেন। 

এই বিষয়ে পরীক্ষা কন্ট্রোলার ড. কাজী মেহেতাজুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তার জন্য যা শাস্তি তা সে পাবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।'


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, ছাত্রদল, নকল, পরীক্ষা,