০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিএনসিসি’র সঙ্গে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুন, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মরত সাংবাদিকদের একামাত্র সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এমসি কলেজ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দূরীকরণের বিষয়টিও ওঠে আসে।

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উভয় সংগঠনের অনেক নেতৃবৃন্দ অংশ নেন। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ, বিএনসিসি এমসি কলেজ শাখার সিইও ছাকিবুর রহমান মারুফ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান, বিএনসিসির ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসাইন, কর্পোরাল তারিকুল ইসলাম জাওহার, ক্যাডেট ইউনুছ আহমদ অপু, ক্যাডেট মারজান আলম ও ক্যাডেট আব্দুল্লাহ আরমান।

এসময় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য তানিম আহমদ, ওলীউর রহমান, সহযোগী সদস্য সাইফুল্লাহ বিন মুস্তফা, মো. শাহেদ মিয়া, ফারজানা ইয়াছমিন, হাছান আহমদ, মো. রবিউল হাসান আশরাফ, মো. নাজমুল ইসলাম, তানজিল হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সোহাগ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, মতবিনিময়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ