জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:০৯ অপরাহ্ন
চলমান এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ ও কমলগঞ্জ সরকারি কলেজে একযোগে এই সহায়তা কার্যক্রম চালানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। উদ্যোগটি বাস্তবায়ন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক সহযোগিতায় উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মসূচিতে দুটি কলেজে প্রায় এক হাজার পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ও সমাজসেবক মুরাদ হোসেন সুমন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবদল এবং ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা।
মো. মহসিন মিয়া মধু বলেন, 'গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর কলেজে পরীক্ষার সময় অভিভাবকসহ পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের কিছুটা স্বস্তি দিতে এই উপহার বিতরণ করা হয়েছে।'
এ সময় মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কয়েস আহমদ, জাসাস কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভুইয়া, মো. ফয়েজ আহমদ, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মধু, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ভুইয়া রাজন রেজা, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আরাফাত খান, অমিত হাসান সামি, সামিন, মারুফ, শাকিল, আলামিন, মুহিন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা রুমেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা আবির আল আজাদ মাইনু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মো. রানা, কলেজ ছাত্রদল নেতা মো. মোস্তফা, পার্থিব দেব, তালহা রুহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।