২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে ২৪ ঘণ্টায় করোনা ও ডেঙ্গুতে কেউ আক্রান্ত হননি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ১:৩০ অপরাহ্ন


সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় করোনা ও ডেঙ্গু কোনো রোগে নতুন করে কেউ আক্রান্ত হননি। 

রোববার (২৯ জুন) স্বাস্থ্য বিভাগের পাঠানো তথ‍্যে, এই সময়ের মধ্যে করোনায় কারও শনাক্ত হয়নি। একইভাবে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল শূন্য। তবে ২৪ ঘন্টায় কারও শনাক্ত না হলেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০ জন করোনা রোগী শনাক্ত হয়। 

আক্রান্তদের মধ‍্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, আল হারামাইন হাসপাতালে ১জন এবং ইবনে সিনা হাসপাতাল ২ জন ভর্তি রয়েছেন। 

ডেঙ্গু পরিস্থিতিও একইরকম স্থিতিশীল। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হননি। যদিও বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ‍্য বর্তমানে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ‍্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, করোনা, ডেঙ্গু, আক্রান্ত, হাসপাতাল, স্বাস্থ্যবিভাগ, শনাক্ত, চিকিৎসাধীন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ