০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শিশু ইনায়ার হত্যাকারী তার বাবা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ১১:২৫ অপরাহ্ন


সিলেটের দেড়মাস বয়সী শিশু ইনায়ার হত্যাকারী তার বাবা নিজেই। মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।


প্রাথমিক তদন্ত শেষে ইনায়া হত্যার রহস্য উন্মোচন শেষে এমন তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত বুধবার (২৫ জুন) বিকেলে শাহপরান (রহ.) থানার ইসলামপুর এলাকার কোরেশী ভিলা ১৮/এ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচার শেষে পুলিশের জেরার মুখে হত্যার বিষয়ে মুখ খোলেন শিশুটির বাবা আতিকুর রহমান।


আতিকুর দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পেশায় সিএনজি অটোরিক্সা চালক আতিকুর তার স্ত্রী ঝুমা বেগম ও শিশুসন্তানকে নিয়ে ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 


প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় যে আতিকুর রহমান দাবি করেছেন তিনি কিছুক্ষণের জন্য নিজের মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। তার ভাষ্যে, “মাথাব্যথার কারণে হঠাৎ মাথায় কী যেন হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি।”


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ