জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পরিবেশ রক্ষা ও সবুজ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আওতায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও বংশীকুন্ডা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের পাঁচ শতাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ জে লিমন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক মো.আবুল বাশার, মমিনুল হক বেনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
বৃক্ষরোপণ শেষে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, 'ডা. জুবাইদা রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।' বক্তারা আরও বলেন, এই কর্মসূচি শুধু একটি দিবসকে ঘিরে নয়-বরং একটি চলমান সামাজিক আন্দোলন হিসেবে তা গড়ে তোলার প্রত্যয় রয়েছে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের মাঝে।
বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি,মধ্যনগর উপজেলা বিএনপি,সুনামগঞ্জ বিএনপি খবর,জুবাইদা রহমান ৫৩তম জন্মদিন