
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিজের মালাকানাধীন ফিসারীতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গোপাল দাশ নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জেটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত গোপাল দাশ ওই ফিসারীর মালিক ছিলেন এবং শ্রীমঙ্গল শহরে ইকোনমিক ফার্মেসী নামে একটি ঔষধের দোকানও রয়েছে তাঁর।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ঠে মারা যাওয়া গোপাল দাশের মরদেহ উদ্বার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নেয়ার আবেদন করেছেন। জেলা প্রশাসকের অনুমতি পেলে সেটা করা হবে।
এ সময় বিষয়টি তদন্ত করছেন বলেও জানান তিনি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
শ্রীমঙ্গল বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু,গোপাল দাশ মৃত্যু সংবাদ,মৌলভীবাজার ফিসারিতে দুর্ঘটনা,শ্রীমঙ্গল জেটি সড়ক দুর্ঘটনা,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২০২৫


