০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ৬:২৬ অপরাহ্ন


ছয় দফা দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারি স্বাস্থ্য পরিদর্শক,  স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করা ও পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শককে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম দেওয়ার দাবি করেন কর্মীরা। 

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানিয়ে তাঁরা জানান, বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। 

এ সময় দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা রানী দাশ, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শান্তিগঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি বিজয় ভূষণ দাশ, সাধারণ সম্পাদক সজীব দাস, অর্থ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী ব্যানার্জি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক রুহুল আমীনসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শকগণ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি,হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শান্তিগঞ্জ,সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারীদের আন্দোলন,স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেল উন্নয়ন , স্বাস্থ্য সহকারীদের পদমর্যাদা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ