০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ৫ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৩ জুন, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ন


 সিলেটর মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে পাঁচ শিক্ষকের অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায় নেওয়া পাঁচ গুণী শিক্ষক হলেন—উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সুপর্না রায় ও জাকিয়া খান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, 'শিক্ষকরা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে উন্নত ও শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁরা শ্রম, মেধা ও দক্ষতা বিলিয়ে দেওয়ার কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে এই কলেজ ও সিলেটের সুনাম ছড়িয়ে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।'  

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য দেওয়ান আসকির আলী, চিকিৎসক প্রতিনিধি ডা. সোলাইমান আহমদ এবং অভিভাবক সদস্য মো. মকছুছুল করিম চৌধুরী ও মো. জিল্লুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থসারথি নাগ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শেখ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহিমা বেগম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ শাহানা বেগম এবং বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এলিনা চৌধুরী রিমি ও শাহনাজ তাবাস্সুম তাহিয়া বিদায়ী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাজফাত আলম লিহা এবং গীতা পাঠ করেন স্বর্ণালী রায়।

শেষে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিময় পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিদায়ী সংবর্ধনা, শিক্ষক, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ