০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেল ৪ শতাধিক রোগী

প্রতিনিধি, কমলগঞ্জ, মৌলভীবাজার

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে প্রায় চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।


রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ চিকিৎসা সেবা এ প্রদান করা হয়।

এ সময় ৭০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১০০ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনয়র মেডিকেল অফিসার ডা: সৈয়দ জিসান আহমেদ, ডা: আব্দুল মান্নান, ডা. মো. মোজাহের হোসেন, সমাজ সেবক হিফজুর রহমান, আব্দুর রশিদ ফুল, আনোয়ার খান প্রমূখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা, কমলগঞ্জে, চোখ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ