০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে শিক্ষার্থী ও বয়োবৃদ্ধাকে ল্যাপটপ, হুইল চেয়ার প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন


সেচ্ছাসেবী সংগঠন এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবং বুস্টার্সের সহযোগিতায় কৃতি শিক্ষার্থীকে ল্যাপটপ এবং বয়োবৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 

রোববার (২২ জুন) সকাল ১০ টায় সিলেটের বাগবাড়ি এলাকার মেধালয় স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের কাছে এসব উপহার তুলে দেওয়া হয়। 

এমএ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আশরাফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিইও রাজীব কুমার রায়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, নারী উদ্যোক্তা ও সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী, মেধালয় স্কুলের পরিচালক বিদ্যুৎ কান্তি দাশ, শিক্ষক শাহীরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম, এমসি কলেজের শিক্ষার্থী গোলামনূর হৃদয়, প্রমুখ।

এসময় নিজের অনুভূতি প্রকাশ করেন চুয়েটে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী অনিন্দিতা রায়।

অনুষ্ঠানে বক্তারা এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের এরকম মহতি কাজে ভূয়সী প্রশংসা করেন। এবং ভবিষ্যতেও এরকম কাজ অব্যাহৃত রাখার আহবান জানান। এসময় তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ