২২ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৪ আসনে লড়বেন ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থী মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়।

সিলেট জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-৪ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।

সিলেট-৪ আসনে- বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।

এদিকে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে এক সভা করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।

সভায় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন, প্রতীক বরাদ্দ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ