২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

আবহাওয়া অফিস জানায়, এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

সকাল ৯টায় আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বিকেল ৬টায়ও একই মাত্রার আর্দ্রতা রেকর্ড করা হয়।

 

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, ২০ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় (২১ এপ্রিল সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত) আরও ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি, সিলেট পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ