সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
বেলা বারোটায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমসহ নির্বাচনী কর্মকর্তারা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রতীক সংগ্রহ করেন।
এর আগে প্রার্থীদের আচরণ বিধি নিয়ে সভা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। এ সময় আচরণ বিধি মানতে সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আচরণ বিধি লঙ্ঘন হলে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার ভোটে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬টি প্রতীকের ব্যবস্থা রাখা হয়েছে। এরইমধ্যে প্রার্থীদের প্রতীকের নমুনা কপি সরবরাহের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট, চূড়ান্ত প্রার্থী, নির্বাচনী, প্রতীক বরাদ্দ