২০ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খাঁন মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

 

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

 

 

জানা যায়, ১০ দলীয় জোটের আসন সমঝোতার কারণে ইয়াসিন খাঁনকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করেন ইয়াসিন খাঁন। 

 

 

তবে আসনটিতে এখন পর্যন্ত একক কোনো প্রার্থী ঘোষণা করেনি ১০ দলীয় জোট। জোটের শরিক বাংলাদেশ খেলাফত মসজিদের প্রার্থী হিসেবে শাহিনুর পাশা চৌধুরী, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হিসেবে সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিস প্রার্থী হিসেবে শেখ মুশতাক আহমদকে উন্মুক্ত প্রার্থী হিসেবে পৃথকভাবে ঘোষণা দিয়েছে দলগুলো। 

 

 

প্রার্থীতা প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে জামায়াত মনোনিত প্রার্থী ইয়াসিন খাঁন বলেন, '১০ দলীয় জোটের আসন সমঝোতার কারণে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আজ আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। এই আসন জোটের অন্য প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

 

 

এ বিষয়ে খেলাফত আন্দোলনের প্রার্থী শেখ মুশতাক আহমদ বলেন, ১০ দলীয় জোটের শরিক হিসেবে আমি আমার দলের উন্মুক্ত প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। জোটের শরিক অন্য দলের প্রার্থীও আছেন। চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আমাকে দল থেকে জানানো হয়েছে প্রতিক বরাদ্দের পর আমাদের জোটের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হবে। তখন জোটের শরিক অন্য প্রার্থীরা নিষ্ক্রিয় হয়ে জোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মনোনয়ন প্রত্যাহার, সুনামগঞ্জ-৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ