সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
তুষারপাত ও প্রবল ঠান্ডার মধ্যেই এবার ব্রিটেনের বেশ কিছু এলাকায় শক্তিশালী ঘুর্ণিঝড় বয়ে যায়। ওইসব এলাকায় পূর্বে থেকে রেড এলার্ট জারি করেছিলো আবহাওয়া অধিদপ্তর। যাকে বলা হয়েছে 'ঝড় গুরিত্রি'।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ড়ে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঝড়ের প্রভাব পড়তে শুরু করে। সেই সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার সকাল পর্যন্ত এর রেশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ওইসব এলাকায় ঝড়ের সময় ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইলেরও বেশি গতিতে বাতাসের রেকর্ড হয়েছে।
তীব্র বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় এক ফুট পর্যন্ত তুষার জমা হয়।
ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ড়ে যা, যান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে।
মূলত গত বুধবার থেকে এই পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসের সাথে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হতেছিলো। ঝড়ের সময় ভ্রমণ এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছিলো।
বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিলো।
এ ছাড়া বিশেষ জরুরি অবস্থার ক্ষেত্রে কিছু এলাকার স্কুলসমূহও বন্ধ ঘোষণা করা হতে পারে এবং তা অভিভাবকদের মোবাইলে মেসেজ, ই-মেইল ও স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে।
ব্রিটেন, ঘুর্ণিঝড়, তুষারপাত