২১ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

ঢাকাগামী পরিবহনের কোনো ‘আসন খালি নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ন

ছবিঃ বাসস্ট্যান্ডে নেতাকর্মীর ভিড়। সিলেট ভয়েস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট থেকে ঢাকাগামী সকল পরিবহনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তাঁর আগমনকে কেন্দ্র করে বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকাগামী কোনো বাসেই আসন খালি নেই বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

সরেজমিনে নগরীর বিভিন্ন বাস টিকিট কাউন্টার ঘুরে দেখা গেছে, প্রায় সব কাউন্টারেই বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। তারেক রহমানকে দেখতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট সংগ্রহ করছেন।

এ বিষয়ে সিলেট পরিবহন মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে সকালের পর থেকেই নেতাকর্মীরা বাস কাউন্টারে ভিড় করছেন। ফলে আজ ঢাকাগামী বাসসহ সকল পরিবহনের আসন শেষ হয়ে গেছে। কোনো আসন খালি নেই।’

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও তিনি সেখানে নামবেন না। স্বল্প বিরতির পর তিনি ঢাকায় গিয়ে অবতরণ করবেন।

ঢাকায় পৌঁছে তিনি তার মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ও আশপাশের জেলার কোনো পর্যায়ের নেতাকর্মী যেন সিলেট বিমানবন্দরে ভিড় না জমান, সে বিষয়ে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট-ঢাকা রুট, পরিবহন সেবা, বাস সার্ভিস, টিকিট বিক্রি শেষ, আসন খালি, তারেক রহনামের আগমন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ