২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

আমি আপনাদের পরীক্ষিত সৈনিক, আবারও সেবা করতে চাই: শাহীনূর পাশা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৫ ১:১২ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ আসনে আট দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, আমি আপনাদের পরীক্ষিত সৈনিক। দীর্ঘদিন ধরে সুখ–দুঃখে আপনাদের পাশে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে আবার জনগণের সেবা করার সুযোগ দেবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরে রিকশা মার্কার সমর্থনে অনুষ্ঠিত রিকশা মিছিল শেষে পৌর পয়েন্টে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনিম কামালী শাহীন এর সভাপতিত্বে এবং মুফতী আকমল হোসাইন ও তারেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা জয়নুল ইসলাম, নূরুল আলম খান জাহাঙ্গীর, সাইফুর রহমান সাজাওয়ার, মুহতামিম নূরুজ্জামান, মাওলানা রিয়াজুদ্দিন প্রমুখ।

রিকশা শোডাউনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহীনূর পাশা চৌধুরী আরও বলেন, জগন্নাথপুর–শান্তিগঞ্জ আসনের প্রতিটি গ্রাম–ওয়ার্ডের মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তাদের আমানতে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। নানা ষড়যন্ত্র মোকাবিলা করেও মানুষের পাশে থেকেছি। আগামী দিনেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, শাহীনূর পাশা চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ