২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সরঞ্জাম সরানোর নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেটসহ সারাদেশে বিদ্যমান সব ধরনের নির্বাচনি প্রচারণার সামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিটি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠিয়ে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সকল প্রার্থীগণ নিজ খরচে ও দায়িত্বে ভোটের সকল প্রচার সরঞ্জাম— পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি ও নির্বাচনি ক্যাম্প অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ইসি। 

চিঠিতে আরও বলা হয়, এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ইসি, নির্বাচন কমিশন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারন, সিলেট, স্থানীয় সরকার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ