সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, আজ বিকেলে ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।
আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন, ইসি