২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট বিভাগে এনসিপির প্রার্থী যারা

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের পাঁচটি আসনও রয়েছে।

বুধবার  (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

ঘোষনা অনুযায়ী, সিলেট বিভাগের পাঁচটি আসনে মনোনয়নপ্রাপ্তরা হলেন- সিলেট-১ আসনে এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ ও হবিগঞ্জ-৪ আসনে নাহিদ উদ্দিন তারেক। 

দলটি জানায়, পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিভাগ, এনসিপি, প্রার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ