সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন
সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (০৪ ডিভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও ৩৬ জন প্রার্থীর নামের সঙ্গে তাঁর নামও ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হবিগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
এর আগে সোমবার (০১ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর যোগদান ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রেজা কিবরিয়ার যোগদানকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা দেশেই প্রভাব বিস্তার করবেন। তাঁর মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গড়তে সহায়ক হবে।’ তিনি আরও বলেন, জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। দলের সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সিলেট, হবিগঞ্জ, হবিগঞ্জ-১ আসন, রেজা কিবরিয়া, জাতীয় সংসদ নির্বাচন