২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ ২ আসনে নাছির উদ্দিন, সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৪:২৪ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরী ও সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে নুরুল ইসলাম নুরুলকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 

বৃহম্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 

এসময় তিনি বলেন, আপনারা জানেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগে ২৩৭ টি আসনে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। বাকীগুলো পরে ঘোষণা করবো


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি, মনোনয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ