সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন
সুরমা ও কুশিয়ারার তীরঘেঁষা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। আসনটিতে বিএনপি কোন প্রার্থী না দিলেও নতুন সমীকরণে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)। এতে করে নেতাকর্মীরা আশা করছেন দীর্ঘ ২৯ বছর পর এ আসনে নিজেদের প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সিলেট-৫ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি এ আসনটি ছেড়ে দিতে পারে জোটের জন্য এমন গুঞ্জন ছিল। সেখানে আলোচনায় ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তবে নতুন সমীকরণে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার আলোচনা চলছে। এতে করে ইসলামী দলগুলোর ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোটাররা বলছেন, এ অবস্থায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের জন্য নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এর মধ্যে যদি বিএনপির প্রার্থী মামুনর রশীদ দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও তার জয়ের সম্ভাবনা অনেকটা সহজ হয়ে যাবে। আর দলীয় প্রতীক পেলে মামুনুর রশীদই থাকবেন সবার উপরে।
এদিকে, ইসলামী আট দলের সমঝোতা হলে সিলেট-২ ও সিলেট-৫ আসনটি ছাড় দিতে পারে জামায়াত। সে হিসেবেও সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থীদের কপাল খুলার সম্ভাবনা দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা চূড়ান্ত হলে সিলেট-২ ও সিলেট-৫ আসন সঙ্গীদের জন্য ছাড় দিতে পারে জামায়াত। অবশ্য এ ব্যাপারে এখনও কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি। তফসীলের আগেই বিষয়টি চূড়ান্ত করা হবে।
মামুনুর রশিদ ছাড়াও এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিদ্দিকুর রহমান পাপলু, সামিরা তানজিন চৌধুরী ও জাকির হোসেন দলের মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন।
স্থানীয়রা বলছেন, এই আসনটিতে দীর্ঘ দিন বিএনপি নিজেদের কোনো প্রার্থী দেয়নি। এবার দলীয় প্রার্থী মনোনয়ন পেলে জয়ের সম্ভাবনা অনেক বেশি বলে স্থানীয় নেতাকর্মীদের ধারণা। অতীতে জোটের প্রার্থীরা প্রত্যাশিত ফল দেখাতে না পারায় এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও মনে করছেন তারা।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এ আসনটিতে কাজ করে যাচ্ছি তাছাড়া সাধারণ মানুষও চাচ্ছেন এ আসনটিতে বিএনপি একক প্রার্থী। আমরাও চাই দল যেনো এবার এককভাবে আমাদের মূল্যায়ন করে।
তিনি আরও বলেন, জোট নিয়ে আমরা এখন চিন্তা করছি না, দল থেকে আমরা জোটবদ্ধ হব এমন কোন সিদ্ধান্ত আসেনি। তাই আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি জোট নিয়ে চিন্তা করছি না।
সিলেট-৫, চাকসু মামুন