সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ৩:২০ অপরাহ্ন
সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে এবং জামায়াতের জোট ২ শতাধিক সিট পাবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি সুসংবাদ দিতে চাই, ইতিমধ্যে দেশ এবং বিদেশে বিভিন্ন সংস্থা, এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহ, যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সাথে এইবার এমন একটি শক্তিশালী জোট আছে, চরমোনাই পীরসাহেব সহ আল্লামা মামুনুল হকসহ হেফাজতের বড় অংশ এবং ইসলামী দলগুলোর বড় অংশ জামায়াতের সাথে আছে। কাজেই এই অনুযায়ী একটি রিপোর্ট আছে যে ২ শতাধিক সিট এই জোট পাবে।’
সেলিম উদ্দিন বলেন, ‘আশা করছি আগামী দিনের প্রধানমন্ত্রীর দৌড়ে আমরা সিলেটবাসী এগিয়ে যাবো। এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সিলেট থেকে হবেন। ডা. শফিকুর রহমান।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত দেড়বছরে ওরা ওদের শতাধিক নেতাকর্মীকে মেরে ফেলেছে শুধুমাত্র দলীয় স্বার্থ-ব্যক্তিস্বার্থ এবং তাদের আখের গোছানোর জন্য। যে দল নিজের কর্মীদের হত্যা করতে পারে পাশবিক ভাবে, প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করে, কে এমপি হবে একজনের নাম ঘোষণার সাথে সাথে বাকি ১১জন ঝাপিয়ে পড়ে তার বিরুদ্ধে এবং তার জনগণের বিরুদ্ধে, এইধরণের বিশৃঙ্খল দল দিয়ে বাংলাদেশে কোন শৃঙ্খলা ফিরে আসবে না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ‘ন্যায়বিচারের নামে গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।’
সিলেট, জামায়াত ইসলামী, নির্বাচন, সিলেট-৬