সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ১০:০০ অপরাহ্ন
কামরুজ্জামান কামরুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-১ আসনে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রেখেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চিকসা, বালিজুরী ইউনিয়নের আনোয়াপুর, বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে একযোগে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের অনুসারী বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ পরবর্তী সভায় বক্তারা বলেন, মনোনয়নকে ঘিরে নেতাকর্মীদের বৃহৎ একটি অংশের মনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এর মাত্রা দিন-দিন বাড়ছে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন থেকে বঞ্চিত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চূড়ান্ত মনোনয়নে যেন মাঠের জরিপে প্রকৃত জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিকে বিবেচনা করা হয় এজন্য বিএনপির হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
বিক্ষোভ পরবর্তী সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য মোরছালিন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জমিরুল হক, ফুল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মনির বাশার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের জয়নাল, যুবদলের সাবেক সাধারন সম্পাদক দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি প্রমুখ।
সুনামগঞ্জ, তাহিরপুর, কামরুজ্জামান কামরুল