২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ: আনিসুল হক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ৯:১৯ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া বাঁচলে, বেঁচে যাবে বাংলাদেশ। ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ১ দকোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান নিশ্চিত হবে। প্রত্যেক এলাকার ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসা হবে। এজন্য ধানের শীষে ভোট দেওয়া চাই।

তিনি আরো বলেন, ধানের শীষ জয়ী হলে আগামীদিনে হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। হাওরের কৃষক ও জেলেদের ভাতার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা শহরের সঙ্গে এই আসনের প্রতিটি উপজেলার ও উপজেলার সঙ্গে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। 

সভার শেষ দিকে জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। এসময় তিনি বলেন, আপনারা জানেন, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় দিন পার করছেন। দেশবাসীর কাছে দোয়া চাই, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

সভায় তাহিরপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হাজারো জনতার উপস্থিতি ঘটে সভায়।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, আনিসুল হক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ