২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

দিরাই-শাল্লার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : শিশির মনির

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ৯:১১ অপরাহ্ন


সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লার ১৫-২০ হাজার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ করার সুযোগ করে দিতে হবে। সততার সঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। যারা শিক্ষিত হয়েও বিভিন্ন দপ্তরে বসার পরে জনগণের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বাংলাদেশে সেরকম শিক্ষিতদের কোন দরকার নেই। যারা সততার সাথে জীবনযাপন করতে পারে না তাদের শিক্ষার কোন মূল্য নেই। একজন মানুষ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় ডিগ্রি নিয়ে যদি গ্রামের মানুষের কাছ থেকে ঘুষ নেয় তাহলে তার সেই অর্জনের কোন দরকার নেই। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা গণমিলনায়তনে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে মনির মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন। 
 
শাল্লা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুন কান্তি দাসের সভাপতিত্বে ও শ্রীহাইল গ্রামের বাসিন্দা তৌহিদ চৌধুরী ও আনিসুল হক মুনের যৌথ সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। 

শিশির মনির আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি শিক্ষকদের বেতন তিনগুণ করা উচিত। বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এই প্রথা রয়েছে। শিক্ষকদের বেতন বাড়ানো হলে আমি আশাবাদী শিক্ষাদানে তারা শতভাগ মনোনিবেশ করবেন।
 
এরপর দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তার নির্বাচনী ইশতেহার প্রণয়ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তাদেরকে স্বাধীনতা দেওয়াও দরকার। আমি ভুল করলে সাংবাদিকেরা যাতে নির্ভয় ও নির্দিদায় লিখতে পারে।আমাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা দরকার

তারপর বিকেলে শিশির মনির ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি এবং সন্ধ্যা সাতটায় শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ইতিপূর্বে স্থাপিত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা উদ্বোধন করেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, শিশির মনির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ