২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ১৫ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে সিলেটে ১৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতারা।

এসময় সিলেট-১ আসনে আকমল হোসেন, সিলেট-২ আসনে জামান আহমেদ সিদ্দিকী, সিলেট-৪ আসনে জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনে শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট জাহিদুর রহমান, হবিগঞ্জ-১ আসনে আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম খান, হবিগঞ্জ-৩ আসনে চৌধুরী আশরাফুল বারী নোমান, সুনামগঞ্জ-৩ আসনে পারভেজ আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে সওগাত উসমানী চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আসগর আলী, মৌলভীবাজার-২ আসনে খন্দকার সাইদুজ্জামান সুমন, মৌলভীবাজার-৩ আসনে অপু রায়হান, ও মৌলভীবাজার-৪ আসনে হারুনুর রশীদ। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, গণঅধিকার পরিষদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ