সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ন
সিলেটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ৮ দল আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটে সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ও মহানগর ৮ দলের যৌথসভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে ৫ দফা দাবীতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।”
প্রেস ব্রিফিংয়ে নেতারা আরও বলেন, সরকার ইতোমধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে দেওয়ার দাবি রয়েছে আমাদের। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসর হিসেবে অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি এখনো পূরণ হয়নি। ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে।
৬ ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সিলেটে ৮ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে লিয়াজো কমিটি জানিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ৮ দল সিলেটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারি মো: ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিলেট জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মোঃ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারী মোঃ ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদ ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ।
সিলেট, জামায়াত ইসলামী, জাতীয় নির্বাচন