২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ইলিয়াস আলী সিলেট-২ আসনে যুগান্তকারী উন্নয়ন করেছিলেন: লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ নভেম্বর, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এম ইলিয়াস আলী সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। তাঁর এই জনপ্রিয়তাই রাজনৈতিক প্রতিপক্ষের হিংসার কারণ হয়ে দাঁড়ায়, আর সেই হিংসার ফলেই তাঁকে গুম করা হয়।

রোববার (৯ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির সাহসী নেতাকর্মীদের গুম ও নির্যাতনের পথ বেছে নিয়েছিল। কিন্তু জুলাই–আগস্টের ছাত্র–জনতার গণআন্দোলনের মুখে সেই সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্যায় ও অত্যাচার করে কখনও ক্ষমতা টেকে না।

তিনি আরও বলেন, সিলেট-২ আসনে এখনও অনেক উন্নয়ন বাকি। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনে, তবে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনা হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার পুনরুদ্ধার করা হবে।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি ফয়জুল হক। পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট-২, ইলিয়াস আলী, তাহসিনা রুশদীর লুনা, বিএনপি, জাতীয় নির্বাচন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ