সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে এখনো ৫টি আসন হোল্ড রয়েছে। তাই বিদ্রোহী প্রার্থীর কোনো প্রশ্নই ওঠে না।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নগরের হোটেল স্টার প্যাসিফিক কনভেনশন হলে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেটের ১৪টি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা সবাই ধানের শীষের মনোনীত প্রার্থী। বাকি যারা আছেন, তারা দলের হয়ে কাজ করছেন। মনোনয়ন এখনো প্রাথমিক পর্যায়ে আছে—দল চাইলে পরিবর্তনও আনতে পারে।”
তিনি আরও বলেন, সিলেট–৪ ও ৫ আসন এখনো হোল্ডে রয়েছে। এখানে বিদ্রোহী প্রার্থীর কোনো বিষয় নেই। সবাই দলের অংশ হিসেবে মাঠে কাজ করছেন। যখন কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, তখন সবাই ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবেন।”
আলোচনা সভায় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিলেট, বিএনপি, রাজনীতি, জাতীয় নির্বাচন, মিফতাহ সিদ্দিকী