২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে প্রার্থীদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিবে এসএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৭:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের পাঁচলাইশে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সিলেটে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সভায় সিলেট-১ ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা উপস্থিত ছিলেন।  

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, আমি আপনাদের সবার সম্মতি নিয়ে একটা জিনিস করতে চাচ্ছি সেটা হল নির্বাচনকে সামনে রেখে যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে সেজন্য আপনাদের কিছু স্বেচ্ছাসেবকদের নির্ধারন করে দেন এবং তাদের বিভিন্ন নির্বাচনী ভেন্যুতে কার্যক্রম পরিচালনার করবে আমরা তাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত ব্রিফিং ও ট্রেনিং যেন দিতে পারি। 

প্রশিক্ষণ দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের এখানে উৎসবমূখর পরিবেশে যদি মিছিল মিটিং হয় তাহলে কোন সমস্যা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আমরা খবর পাচ্ছি এখানে দুই একটা জায়গায় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের যে ক্ষমতা আমাদের যে পুলিশ ফোর্স সেটা দিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারব না, সেটা করতে গেলে আপনাদের অংশগ্রহন লাগবে। জন্য আমরা চাই আপনার দল থেকেই কয়েকজন স্বেচ্ছাসেবীর নাম দিবেন, আমরা তাদের নির্বাচন নিয়ে বিফ্রিং করব, নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ দিব, যাতে আপনাদের অনুষ্ঠানগুলো সফলভাবে অনুষ্ঠিত হয়। আমাদের সিকিউরিটি থাকবেই তবে দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তায় আপনাদের স্বেচ্ছাসেবীরা। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ কমিশনার, জাতীয় সংসদ নির্বাচন, চট্টগ্রাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ