০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

আজমিরীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ন


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঘরদাইর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আলমগীর মিয়া (৪২)। তিনি একই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান আলমগীর। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীর মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিনে বজ্রপাতে বানিয়াচং-আজমিরীগঞ্জ রাস্তার পাশের হাওরে সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিনের দুটি মহিষ মারা গেছে বলেও জানা গেছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবির রঞ্জন তালুকদার জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বজ্রপাত, মৃত্যু, আজমিরীগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ