০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ঈদের ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন যুবক

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৪:০৯ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে সিলেট থেকে বাড়ি এসেছিলেন সাদ্দাম। রাতের সময় নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ ধর্মপাশা, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু, সাদ্দাম হোসেন, আহম্মদপুর গ্রাম, ঈদের ছুটিতে দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ