০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

মাধবপুরে অবসরপ্রাপ্ত কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ১০ জুন, ২০২৫ ১০:০৫ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুড়া গ্রামের বাসিন্দা ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী তারা মিয়াকে নিজ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মাধবপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাধবপুর, হবিগঞ্জ, আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ