
সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে স্রোতের তোড়ে পানিতে ডুবে ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সাদাপাথর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক অভিরঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে গিয়ে পানিতে নামেন। সাঁতার না জানায় স্রোতের তোড়ে হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। এরপর তার বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার। তিনি জানান, যারা সাঁতার জানে না, তারা যাতে পানিতে না নামেন সেজন্য বারবার মাইকিং করে সতর্ক করা হয়েছে। যে কিশোর মারা গেছেন, শুনেছি তিনি সাতার জানতেন না।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সাদাপাথর, সিলেট, পর্যটকের মৃত্যু


